Logo
Logo
×

রাজনীতি

বিকেলে বিএনপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১০:৫৬ এএম

বিকেলে বিএনপির সংবাদ সম্মেলন

বিএনপির লোগো

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার এবং রিমান্ডে ‘নির্যাতন’ নিয়ে কথা বলতে এই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে দলটি।  

আজ মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৩টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বলেছেন, সমসাময়িক রাজনীতি বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন