Logo
Logo
×

রাজনীতি

শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচিতে সবাইকে সহযোগিতার আহ্বান তারেক রহমানের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১০:৩৩ পিএম

শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচিতে সবাইকে সহযোগিতার আহ্বান তারেক রহমানের

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে কাল বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন (সবকিছু বন্ধ) কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষার্থীদের ওই শাটডাউন কর্মসূচি পালনে বাংলাদেশের সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার রাতে ফেসবুকে করা এক পোস্টে তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের পক্ষের শক্তির কাছে আমার আহ্বান, আমাদের ভাই বোন কিংবা সন্তান-স্বজনদের ন্যায্য দাবি আদায়ে তাদের পাশে থাকুন। তাদেরকে সাহস দিন। সহযোগিতা করুন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন