Logo
Logo
×

রাজনীতি

টুকুর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৫:০৯ পিএম

টুকুর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল

কোটাবিরোধী আন্দোলনে গুলি করে সাধারণ শিক্ষার্থীদের হত্যা ও বিএনপি কার্যালয়ে পুলিশি নাটকের প্রতিবাদে রাজধানীর বিজয়নগর এলাকায় সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা। আজ দুপুরে এই মিছিল বের করা হয়।

এ সময় টুকু বলেন, বিএনপি কার্যালয়ে অভিযানের নাটক করে নিরীহ শিক্ষার্থীদের গুলি করে হত্যা ও হাজারো শিক্ষার্থীকে আহত করার ঘটনা ধামাচাপা দেওয়া যাবে না। জনগণকে বিভ্রান্ত করা যাবে না। সাধারণ শিক্ষার্থীরা বুঝিয়ে দিয়েছে তারা স্বৈরাচার সরকার। তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, রাষ্ট্রপরিচালনায় তাদের কোনো অধিকার নেই। অচিরেই স্বৈরাচার সরকারের পতন ঘটবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন