Logo
Logo
×

রাজনীতি

তালাবদ্ধ বিএনপি অফিস ঘিরে কড়া পাহারায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:৫১ পিএম

তালাবদ্ধ বিএনপি অফিস ঘিরে কড়া পাহারায় পুলিশ

মঙ্গলবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির অফিসে অভিযানের পর অফিসটি ঘিরে রেখেছে ক্রাইম সিন ইউনিট। বুধবার সকাল থেকে ফকিরাপুল মোড় থেকে কাকরাইল নাইটেঙ্গেল মোড়ে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়। এসব এলাকায় সাধারণ পথচারীদের চলাচলেও কড়াকড়ি লক্ষ করা গেছে। 

এই এলাকা ঘুরে দেখা গেছে, পল্টন পুলিশ হাসপাতালের সামনের সড়কে পুলিশ রায়টকার ও জলকামানের গাড়ি প্রস্তুত রেখেছে। বিভিন্ন অলিগলিসহ ফকিরাপুল-কাকরাইল সড়কে অসংখ্য পুলিশ সশস্র অবস্থানে রয়েছে। 

গতরাতের পর বিএনপি অফিস তালাবদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অফিসের সামনে সড়কের বেশ কিছু জায়গা ক্রাইম জোন হিসেবে চিহ্নিত করে রেখেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট। 

এদিকে সারাদেশের পুলিশ ও ছাত্রলীগের গুলিতে ৬ শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদসহ তিনটি রাজনৈতিক দল।মিছিলটি বিজয়নগর কালভার্ট রোড হয়ে ফকিরাপুল-কাকরাইল ঘুরে এসে পুনরায় কালভার্ট রোডে এসে সমাবেশ করে। এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির অ্যাডভোকেট তাজুল ইসলামসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন