Logo
Logo
×

রাজনীতি

আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৪:০৬ পিএম

আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

আসাদুজ্জামান খান কামাল

আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে জনদুর্ভোগ, ধ্বংস, ভাঙচুর বা রক্তপাতের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে কাজ সেটা করবে। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ছাত্ররা কারও শেখানো বুলি বলছে। এগুলো তাদের নিজেদের বুলি নয়। তারা ভুল করছে। আমি মনে করি, আদালতে এসে তারা তাদের দাবি বলুক।’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘শিক্ষার্থীরা ভুল করছে’ উল্লেখ বলেন, ‘আন্দোলন পরিহার করে, তারা যেন ফিরে আসে। শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত না হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন