Logo
Logo
×

রাজনীতি

বিএনপির উপদেষ্টা হলেন আরও তিনজন

ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি কমিটিতে আরও ১৭ জনকে অন্তর্ভূক্ত

Icon

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৪:৩৪ পিএম

ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি কমিটিতে আরও ১৭ জনকে অন্তর্ভূক্ত

বিএনপি চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি (এফএসি)-এর আরও তিন সদস্যকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২৪ জুন) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন হুমায়ুন কবির (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), সিরাজুল ইসলাম (সাবেক রাষ্ট্রদূত) ও তাসভিরুল ইসলাম (সভাপতি, কুড়িগ্রাম জেলা বিএনপি)।

বৈদেশিক সম্পর্ক দেখভাল করতে ১৫ জুন নতুন গঠিত চেয়ারপারসনস ফরেন এএফসি পুনর্গঠন করা হয়। ওইদিনই নবগঠিত স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটিতে আরও ১৭ জনকে অন্তর্ভুক্ত করেছে বিএনপি।

অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটিতে নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন আশরাফ উদ্দিন (সাবেক রাষ্ট্রদূত, ক্যানাডা), ড. এনামুল হক চৌধুরী (সিলেট), এ এন এম ওহিদ আহমেদ (সাবেক ডেপুটি মেয়র, টাওয়ার হ্যামলেটস), আনোয়ার হোসেন খোকন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-বিএনপি), রাশেদুল হক (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-বিএনপি), নাহিদুল খান (সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-বিএনপি), ড. তোফাজ্জল হোসেন তপু (জাপান), হাফিজ খান সোহায়েল (ওয়াশিংটন), এ এস এম জি শাহ ফরিদ (পেনসিলভেনিয়া), বদরুল ইসলাম শিপলু (ক্যালিফোর্নিয়া), ঢালী (উধষর) নাসির উদ্দিন (ইতালী), গোলাম ফারুক শাহিন (নিউ ইয়র্ক), দেওয়ান শফিকুল ইসলাম (জার্মানি), ড. সাইমুম পারভেজ (জার্মানি), হাবিব (ফ্রান্স), কবির আহমেদ (আয়ারল্যান্ড) ও মো. নায়েমুল বাসির (অস্ট্রিয়া)।

এর আগে একই কমিটিতে মনোনীত সদস্যরা হলেন শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আসাদুজ্জামান, আফরোজা খান রিতা, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জিবা খান, অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, খান রবিউল ইসলাম রবি, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, তাবিথ আউয়াল, প্রকৌশলী ইশরাক হোসেন, ফারজানা শারমীন পুতুল, ইসরাফিল খসরু, ব্যারিস্টার আবু সালেহ মো. সায়েম (ইউকে) এবং মো. ইকবাল হোসেন বাবু (বেলজিয়াম)।

১৭ জন নতুন যুক্ত হওয়ায় এ অ্যাডভাইজরি কমিটির সংখ্যা দাঁড়াল ৩৫-এ। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিলে ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি এবং ৮১ সদস্যের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল গঠন করা হয়।

১৫ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান করে ১০ সদস্যের চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি এবং ১৮ সদস্যের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি গঠিত হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন