Logo
Logo
×

রাজনীতি

যুবদলের কেন্দ্রীয় কমিটি, বিএনপির ঢাকা-চট্টগ্রাম-বরিশাল মহানগরের সব কমিটি বিলুপ্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৫:৪১ এএম

যুবদলের কেন্দ্রীয় কমিটি, বিএনপির ঢাকা-চট্টগ্রাম-বরিশাল মহানগরের সব কমিটি বিলুপ্ত

বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম ও বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া সুলতান সালাউদ্দিন টুকু ও আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ জুন)  রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


তাতে বলা হয়েছে, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে। সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না’র নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিলুপ্ত করা এসব কমিটির নতুন কমিটি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন