Logo
Logo
×

রাজনীতি

শেখ হাসিনাকে আলিঙ্গন করলেন সোনিয়া গান্ধী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ১১:৩১ পিএম

শেখ হাসিনাকে আলিঙ্গন করলেন সোনিয়া গান্ধী

কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী ভদ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিনিধিদের রাজধানী নয়া দিল্লিতে অভ্যর্থনা জানিয়েছেন। আজ সোমবার (১০ জুন) এই অভ্যর্থনা কালে তারা ভারত-বাংলাদেশের মধ্যে আস্থা, সহযোগিতা ও পারস্পরিক প্রবৃদ্ধির প্রতিশ্রুতির ভিত্তিতে বন্ধন শক্তিশালী করাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। 

এসময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ফেসবুকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়। সেখানে একটি ভিডিও পোস্ট করা হয়।

তাতে দেখা যায়, সোনিয়া গান্ধী এগিয়ে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন। একই কায়দায় প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেন সোনিয়া কন্যা প্রিয়াংকা গান্ধী ভদ্র। রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে মিলিত হন সোনিয়া, রাহুল ও প্রিয়াংকা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন