প্রবাসীদের জন্য দুঃসংবাদ, বিদেশ থেকে নতুন মোবাইল আনলেই দিতে হবে কর
ছবি: সংগৃহীত
শুল্ককর পরিশোধসহ এতদিন বিদেশ থেকে লাগেজে করে কোনো যাত্রী চাইলেই সর্বমোট আটটি মোবাইল আনতে পারতেন। এর মধ্যে নিজের ব্যবহৃত দুটি মোবাইল আনতে পারতেন শুল্ক ছাড়া। বাকি ছয়টির শুল্ক কর পরিশোধ করতে হতো। এখন থেকে বিদেশ থেকে দেশে আসার সময় যাত্রীরা ৩টার বেশি মোবাইল ফোন আনতে পারবেন না। এ ক্ষেত্রে ব্যবহৃত দুটি বিনা শুল্কে এবং নতুন একটির শুল্ক পরিশোধ করতে হবে।
আজ বৃহস্পতিবার (জুন) ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই প্রস্তাব করেছেন।
প্রস্তাবিত বাজেটে বলা হয়, একজন প্রবাসী তার ব্যবহৃত সর্বোচ্চ ২টি মোবাইল ফোন শুল্ককর পরিশোধ ছাড়া আমদানি করতে পারবেন। আর একটি নতুন মোবাইল ফোন শুল্ক পরিশোধ করে আমদানি করতে পারবেন। এর বেশি মোবাইল ফোন আনা যাবে না।
নতুন ব্যাগেজ রুল অনুযায়ী, ৩০ হাজার টাকা দামের মোবাইলের জন্য ৫ হাজার টাকা, ৩০-৬০ হাজার টাকা দামের মোবাইলের জন্য ১০ হাজার টাকা এবং ৬০ হাজার টাকার বেশি দামের মোবাইলের জন্য ২৫ হাজার টাকা শুল্ক দিতে হবে।

