Logo
Logo
×

রাজনীতি

যে কারণে আলোচনায় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৪:৪৮ পিএম

যে কারণে আলোচনায় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর

বেইজিংয়ের চেয়ে দিল্লি কিছুটা কাছে’- এ কারণেই নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফর হচ্ছে ভারতে। সাম্প্রতিক সময়ে পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদের এমন মন্তব্যে ‘কাছে’ বলতে সম্পর্কের দিক বিবেচনা করা হয়েছে ব‌লে ধারনা কূটনৈতিক বিশ্লেষকদের। তারা ম‌নে কর‌ছেন, ঢাকার মসনদ ধরে রাখতে অব্যাহতভাবে সমর্থন দেওয়ায় বেইজিংয়ের চেয়ে দিল্লিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। 

সূত্র বলছে, ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন দেশ আগে অভ্যর্থনা জানাবে তা নিয়ে দেশ দুটির মধ্যে একটি প্রচ্ছন্ন প্রতিযোগিতা ছিলো। নির্বাচনের পরপরই প্রায় একই সময়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে নিজ নিজ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। বিষয়টি একই সময়ে হওয়ায় এক্ষেত্রে কোন দেশ এগিয়ে রয়েছে তা নিয়েও বিতর্ক দেখা দেয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে ভারতের চেয়ে চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক যোগাযোগ বেড়েছে। ত‌বে রাজনৈতিক দিক বিবেচনায় এখনো এগিয়ে ভারত। সে হিসেবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দিল্লিকেই এগিয়ে রাখা হচ্ছে। এ কারণে বেইজিংয়ের আগেই দিল্লি সফরের প্রস্তুতি রয়েছে সরকারের মধ্যে। যদিও সরকারের মধ্যে কোনো পক্ষের প্রতিই প্রকাশ্যে বিশেষ দূর্বলতা প্রদর্শন করা হচ্ছে না। 

ঢাকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত নির্ধারিত তারিখ অনুযায়ী প্রধানমন্ত্রী ২১ ও ২২ জুন সরকারি সফর হিসেবে নয়া দিল্লি এবং তিনি ৯-১২ জুলাই বেইজিং সফর করবেন। তার এ সফরের মধ্য দিয়ে এশিয়ার প্রধান ২ অর্থনৈতিক শক্তি ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করা হচ্ছে। 

যদিও এর আগে নতুন সরকার গঠনের পর ফেব্রুয়ারিতে জার্মানি ও থাইল্যান্ড সফর করেন তিনি। তবে সেগুলো ছিলো বহুপক্ষীয় সফর। 

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফর ২ দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।

তবে ঢাকার একজন কূটনীতিক মঙ্গলবার সন্ধ্যায় বাংলা আউটলুককে বলেন, ভারতের লোক সভা নির্বাচনে যেহেতু মোদি জোটের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। তাই দেশটিতে সরকার পরিবর্তন হলে শেখ হাসিনার সফরটি কেবলই আনুষ্ঠানিকতা হতে পারে। কেননা মোদি সরকারের স ঙ্গে যে বোঝাপড়া সেটি নতুন সরকারের সঙ্গে হতে আরো কিছুটা সময় লাগবে ঢাকার। আর যদি মোদিই সরকারে থেকে যায় সেক্ষেত্রে শেখ হাসিনা সরকারের জন্য সেটি আশির্বাদ হয়ে দেখা দেবে বলে মনে করে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ওই কূটনীতিক। 

এদিকে রোববার রাতে এক সেমিনারে শেখ হাসিনার আসন্ন সফর নিয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেন, ‘যা হবে আরেকটি ঐতিহাসিক ঘটনা ও গেম-চেঞ্জার। এর মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা হবে।’

সম্প্রতি ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের উচিৎ সহযোগিতার জন্য তাদের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা এবং নতুন প্রবৃদ্ধির ক্ষেত্র অনুসন্ধান করা।

তিনি বলেন, ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভের আওতায় সহযোগিতার সুযোগগুলো অনুসন্ধান অব্যাহত রাখতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন