Logo
Logo
×

রাজনীতি

কলকাতা পু‌লিশ

এমপি আনারের মর‌দেহ চার টুকরা ক‌রে ফেলা হ‌য় চার স্থা‌নে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৪, ১০:৫৪ পিএম

এমপি আনারের মর‌দেহ চার টুকরা ক‌রে ফেলা হ‌য় চার স্থা‌নে

ভারতে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন বলে জা‌নি‌য়ে‌ছে কলকাতা পু‌লিশ। তবে তার মর‌দেহ উদ্ধার হয়‌নি। আজ বুধবার (২২ মে)  এ তথ্য জানায় কলকাতা পু‌লিশ। কলকাতা পু‌লি‌শ জানান, এমপি আনারের মর‌দেহ অন্তত চার টুকরা ক‌রে চার স্থা‌নে ফেলা হ‌য়ে‌ছে। সেগু‌লো উদ্ধা‌রের চেষ্টা চল‌ছে। 

বিকেলে নিউটাউনের সঞ্জীবা গার্ডেনস থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী জানান, ১৮ মে ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। সংসদ সদস্যের পরিচিত গোপাল বিশ্বাস এই অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই আমরা তদন্ত শুরু করি।

তিনি বলেন, এর জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারের একটি তদন্তকারী দল গঠন করা হয়। এরপর গত ২০ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কেসটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করার একটি নির্দেশ আসে। এরপর আজ ২২ তারিখে আমাদের কাছে একটি তথ্য আসে যে, তাকে খুন করা হয়ে থাকতে পারে। এরপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটিকে শনাক্তকরণ করে। কারণ এখানেই তাকে শেষবার দেখা গিয়েছিল। পরবর্তী বিষয়গুলো খতিয়ে দেখতে আরও তদন্ত চলছে। সিআইডি এই তদন্তের দায়িত্ব নিয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজি সিআইডি জানান, এখন পর্যন্ত মরদেহ উদ্ধার হয়নি। আমরা কেসের তদন্ত শুরু করেছি। আমাদের কাছে যা তথ্য রয়েছে, তাতে ১৩ তারিখে তিনি এই ভবনে ঢুকেছিলেন। তবে এর আগে এসেছিলেন কি না সেটি আমাদের কাছে পরিষ্কার নয়। তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। যদিও বিষয়টি এখনো তদন্তসাপেক্ষ।

অখিলেশ চতুর্বেদী আরো জানান, যে ফ্ল্যাটটিতে ওই সংসদ সদ্য এসে উঠেছিলেন, সেটি সন্দীপ রায় নামে এক ব্যক্তির। তিনি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরে কাজ করেন। তিনি ভাড়া দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা (প্রবাসী বাংলাদেশি) আখতারুজ্জামান নামে এক ব্যক্তিকে।

তবে তদন্তকারী দলের পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে, এমপি আনোয়ারুল আজিমকে যারা হত্যা করেছে তারা বাংলাদেশেরই লোক বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া যাচ্ছে।

এদিকে এ বিষয়ে তদন্ত শেষ না হলে এবং পুলিশ সব বিস্তারিত না জানালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনই কোনও আনুষ্ঠানিক বিবৃতি দিতে চাইছে না। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এমপি আনার যে কলকাতায় আসার পর হঠাৎই নিখোঁজ হয়ে গেছেন, বাংলাদেশ কর্তৃপক্ষ সেটা তাদের জানানোর পর থেকেই তাকে খুঁজে বের করার সব ধরনের চেষ্টা চালানো হচ্ছিল। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দারাও এ ব্যাপারে কলকাতা তথা পশ্চিমবঙ্গের পুলিশের সঙ্গে নিয়মিত যোগায়োগ রেখে চলছিলেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন