Logo
Logo
×

রাজনীতি

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনার ভারতে গিয়ে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৪, ১০:৪৯ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন। তার মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপসহ সব ধরণের যোগাযোগ মাধ্যম বন্ধ রয়েছে। চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর গত তিনদিন পরিবার কিংবা রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সাথে তার কোনো যোগাযোগ নেই। 

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারুল আজীম আনার এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী।

জানা যায়, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য ভারতে যান। গত বৃহষ্পতিবার (১৬ মে) থেকে তার সাথে পরিবার ও রাজনৈতিক নেতা-কর্মীদের সাথে যোগাযোগ বন্ধ হযে যায়। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও দলের নেতাদের জানানো হয়।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু এ ব্যাপারে জানান, আনোয়ারুল আজীম আনারের পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমি বিষয়টি আমার কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু আজিফ জানান, লোকমুখে এমন কথা শুনেছি। তবে কেউ থানায় কোনো অভিযোগ করেনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন