Logo
Logo
×

রাজনীতি

যুক্তরাষ্ট্রের স্যাংশন-ভিসানীতি সরকার কেয়ার করে না: কাদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৯:০১ পিএম

যুক্তরাষ্ট্রের স্যাংশন-ভিসানীতি সরকার কেয়ার করে না: কাদের

যুক্তরাষ্ট্রের স্যাংশন-ভিসানীতি সরকার কেয়ার করে না: কাদের

যুক্তরাষ্ট্রের স্যাংশন, ভিসানীতি সরকার কেয়ার করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসলেও, তাদের ভিসা নীতিসহ কোনো ইস্যুকেই আমরা কেয়ার করি না। তিনি কোনো মন্ত্রীও নন, তাকে নিয়ে এত মাতামাতি কেন? তাকে আমরা নিমন্ত্রণ করে আনছি না, তারা তাদের বিভিন্ন প্রয়োজনে এদেশে আসেন। সম্পর্ক থাকলে আসতে হয়।

বিএনপি তাদের সমমনাদের সঙ্গে বৈঠকে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে জোর দিয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন তাদের ব্যর্থ চেষ্টা। বিএনপির কোনো নেতাই ভারতীয় পণ্য বর্জন করবে না। তিনি বলেন, কিছুদিন আগে টেস্ট কেস দেখলাম। এটা কি সম্ভব! ভারতীয় মসলা ছাড়া কি চলে! শাড়িসহ আরো অনেক নিত্য প্রয়োজনীয় পণ্য আছে আনতে হয়। আমার মনে হয়, এটা বিএনপি’র উদ্ভট চিন্তা, ব্যর্থ চেষ্টা। আসলে সব হারিয়ে বিএনপি এখন খড়কুটো ধরে বাঁচতে চায়। তাদের কোন ইস্যু নেই। এখন ভারতীয় পণ্যকে ইস্যু করে নিয়েছে। বাংলাদেশের কাছে এটা নন ইস্যু।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন