সাধারণ মানুষকে সিসিভেদে গাড়ি আমদানি করতে ৮৯ থেকে ৮৫০ শতাংশ শুল্ক দিতে হয়। তবে সংসদ সদস্যরা (এমপি) কোনো শুল্ক ছাড়া গাড়ি আমদানি করতে পারেন। তবে এমপিদের এই সুযোগ না থাকছে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে তাদের এই সুবিধা তুলে দিচ্ছে সরকার। এমপিদের আগামী অর্থবছরের বাজেটে আমদানি করা গাড়িতে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে আসছে ৬ জুন। এই বাজেট চূড়ান্ত করার আগে গতকাল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান সংশ্লিষ্টদের সঙ্গে বিশেষ বৈঠক করেন। বৈঠকে এনবিআরের কর্মকর্তারা আসছে বাজেটে কী কী প্রস্তাব করা যেতে পারে, তার নানান দিক তুলে ধরেন। এরই অংশ হিসেবে এমপিদের গাড়ি আমদানিতে সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করা হয়। এ প্রস্তাব শুনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সবুজ সংকেত দেন বলে বৈঠক সূত্রে জানা যায়।
এনবিআর জানায়, ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত সংসদ সদস্যরা (এমপি) ৩১৬টি আমদানি করেছেন। এসব গাড়ির আমদানিমূল্য ২৬০ কোটি টাকা। এসব গাড়ি সর্বোচ্চ আমদানিতে শুল্ক দিতে হলে সরকারের রাজস্ব খাতে প্রায় ২ হাজার ২১০ কোটি টাকা জমা হতো। তবে এমপিরা শুল্কমুক্ত আমদানি সুবিধা পাওয়ায় সরকার এই রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘গত বেশ কয়েকটি সংসদ থেকেই এমপিদের শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ি আমদানির অবাধ সুযোগ দেওয়া হয়েছে। এ সুযোগে সরকারের বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতি হয়। আইএমএফ চায় এ খাত থেকে অন্তত কিছু হলেও রাজস্ব আদায় হোক। তারই আলোকে আসছে বাজেটে এ রকম একটি প্রস্তাব থাকতে পারে।’এনবিআরের শুল্ক ও ভ্যাট
