Logo
Logo
×

রাজনীতি

৬ মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৪, ১০:৫৩ পিএম

৬ মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল

দীর্ঘ ৬ মাস পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল রবিবার দুপুর ১২টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এতে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশেষ গত ২৭ অক্টোবর সংবাদ সম্মেলন করেছিলেন। আগামীকাল তিনি দীর্ঘ ৬ মাস পর সংবাদ সম্মেলনে আসছেন। 

জানা গেছে, সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল। এছাড়া গত বুধবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন