Logo
Logo
×

রাজনীতি

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১০:২৩ পিএম

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। আজ বুধবার (৮ মে) বেলা সোয়া ৩টার দিকে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনারের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে এই বৈঠকে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

 বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, যুক্তরাজ্য হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুকও বৈঠকে অংশ নেন। সোয়া এক ঘণ্টার ওই বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ অংশ নেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বৈঠকে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। গত ৭ জানুয়ারির নির্বাচন, বর্তমান রাজনৈতকি প্রেক্ষাপট ও দেশের গণতন্ত্র নিয়ে আলোচনা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন