Logo
Logo
×

রাজনীতি

বাংলাদেশের পুলিশ এখন আমেরিকার স্টাইলে আন্দোলন দমন করতে পারে: প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ: ০২ মে ২০২৪, ০৭:৪২ পিএম

বাংলাদেশের পুলিশ এখন আমেরিকার স্টাইলে আন্দোলন দমন করতে পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের পুলিশ এখন আমেরিকান পুলিশের স্টাইলে বা ধরন অনুসরণ করে আন্দোলন দমন করতে পারে। আমার মনে হয়, সাংবাদিকেরা আমাদের এই ব্যাপারে সমর্থন করবে। আজ বৃহস্পতিবার গণভবনে থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক ৬ দিনের থাইল্যান্ড সফরের ফলাফল জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ৬ দিনের থাইল্যান্ড সফর শেষে ২৯ এপ্রিল ব্যাংকক থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, থাইল্যান্ডে তার সরকারি সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। এটি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ অংশীদারিত্বের এক নতুন যুগের সূচনা করেছে। আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র থাইল্যান্ডে বাংলাদেশের সরকার প্রধানের সরকারি সফর অত্যন্ত তাৎর্পযর্পূণ। 

তিনি আরো বলেন, ‘সফরে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ, মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর বিষয়ে অগ্রগতি, আন্তঃযোগাযোগ বৃদ্ধি প্রভৃতি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ়করণে বিশেষ গুরুত্ব পালন করবে।’ প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের মধ্যে বাংলাদেশের আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ এর প্রার্থীতা লাভের জন্য এ সফর উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

প্রধানমন্ত্রী বলেন, ‘বামেরা ৯০ ডিগ্রি ঘুরে গেছে।’ এ সময় তিনি বাম গোষ্ঠীগুলোর কাছে প্রশ্ন রেখে বলেন, ‘তাঁরা আমাকে উৎখাত করব। তাহলে পরবর্তী সময়ে কে আসবে? সেটা কি ঠিক করতে পেরেছে? কারা আসবে ক্ষমতায়? কে দেশের জন্য কাজ করবে? কাদের তারা ক্ষমতায় আনতে চায়—সেটা স্পষ্ট না। তাই জনগণের কোনো সাড়া পাচ্ছে না।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম। ২৮ অক্টোবরের কথা মনে আছে? আমি পুলিশকে ধৈর্য ধরতে বলেছিলাম। সে কারণে তাদের (পুলিশ) পিটিয়ে হত্যা করেছে বিএনপি। সেই সঙ্গে তাদের হাসপাতালে আক্রমণ, গাড়িতে হামলা হয়েছে। এখন আমাদের পুলিশ আমেরিকার স্টাইলে আন্দোলন দমনে ব্যবস্থা নিতে পারে। আমার মনে হয় সাংবাদিকেরা আমাদের এই ব্যাপারে সমর্থন করবে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন