Logo
Logo
×

রাজনীতি

নির্যাতিত পরিবারের মাঝে বিএনপি নেতা বকুলের ঈদ উপহার

Icon

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০২:১৪ এএম

নির্যাতিত পরিবারের মাঝে বিএনপি নেতা বকুলের ঈদ উপহার

গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারারুদ্ধ, সরকারিদলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলাবাহিনীর নির্যাতনে নিহত বিএনপি নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাড়ে তিনশত নেতাকর্মী এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

রবিবার (৭ এপ্রিল) সকালে খুলনা মহানগরের খালিশপুর থানা যুবদল নেতা নাজমুল হাসান বাবুর পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন।

নাজমুল হাসান বাবু চার মাস ধরে কারারুদ্ধ। এরপর ধারাবাহিকভাবে খালিশপুর থানার যুবদল নেতা রাসেল ও দৌলতপুর থানার যুবদল নেতা ফয়েজ আহমেদ দিপুর পরিবারের কাছে উপহার পৌঁছে দেওয়া হয়। খালিশপুর থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তফা আরিফ সিদ্দিকী শুভ, যুবদল নেতা জিয়া, সাবেক ছাত্র নেতা এলান, শ্রমিক দল নেতা সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের পরিবারের মাঝে এই ঈদ শুভেচ্ছা পাঠানো হয়। এছাড়াও আন্দোলনে ক্ষতিগ্রস্থ, আহত, অসুস্থ, দলীয় শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। 

রকিবুল ইসলাম বকুল শুধু এই বছরই নন এরআগেও সকল ধর্মের উৎসবের আগেই নেতাকর্মীদের পাশে দাঁড়ান। উপহার কার্যক্রমে উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, শেখ সাদী, শেখ জাহিদুল ইসলাম, মুরশিদ কামাল, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, শাহিনুল ইসলাম পাখি, শেখ মাষ্টার জয়নাল আবেদীন, মুজিবর রহমান, মশিউর রহমান খোকন, জাহিদুর রহমান রিপন, জাহিদুল ইসলাম বাচ্চু, শামিমুর রহমান শামীম, আলাউদ্দিন তালুকদার, খসনুর রহমান জনিসহ আরো অনেকে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন