Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগের নিষ্ঠুরতা ইতিহাসের পাতায় কালো অধ্যায় হয়ে থাকবে: সালাম

Icon

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০২:১০ এএম

আওয়ামী লীগের নিষ্ঠুরতা ইতিহাসের পাতায় কালো অধ্যায় হয়ে থাকবে: সালাম
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগের অত্যাচার থেকে শিশু থেকে বৃদ্ধ, ব্যবসায়ী রাজনীতিবিদ কেউ রেহাই পায়নি। নিষ্ঠুরতম শাসন ইতিহাসের পাতায় কালো অধ্যায় হয়ে থাকবে।
 
তিনি বলেন, হিটলার ইহুদিদের দমন করলেও তার দেশপ্রেম ছিল। কিন্তু এ সরকারের দেশের প্রতিও কোনো মায়া নেই। তাই তারা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে হলেও ক্ষমতায় থাকার জন্য মরিয়া।
 
রবিবার আদাবরের ঢাকা উদ্যান ৩ নম্বর রোডে থানা বিএনপির আহ্বায়ক নাসির উদ্দীনের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন জীবনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।  
 
সালাম বলেন, নতুন প্রজন্মকে ভুল ইতিহাস পড়িয়ে সরকার সত্যিকারের ইতিহাসকে ধামাচাপা দিচ্ছে। গুম ও ক্রসফায়ারের মতো শব্দকে পরিচিত করে রাষ্ট্রকে অপরাধপ্রবণ করে তুলছে। থানায় ও কারাগারে নির্মম অত্যাচার করে হত্যা করা হচ্ছে। যা পাকিস্তানী শাসকরাও করেনি। 
 
আমিনুল হক তার বক্তব্যে বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া যেমন আপোষহীন নেত্রী, তেমনি আমাদের নেতাকর্মীরাও আপোষ করতে শেখেনি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শতশত ভাই শহীদ হয়েছে। হাজারো নেতাকর্মী পুঙ্গত্ব বরণ করেছে। কিন্তু তাতেও শহীদ জিয়ার সৈনিকেরা মনোবল হারাননি। যত জেল-জুলুম আসবে তাতে আরো শক্তিশালী হবে আন্দোলনের মাত্রা। 
 
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সোহেল রহমান, আখতারুজ্জামান, হাজী মো. ইউসুফ, আফতাব উদ্দিন জসীমসহ মহানগর ও আদাবর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন