Logo
Logo
×

রাজনীতি

প্রহসনের নির্বাচনের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়নি: মঈন খান

Icon

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ০৬:৪৯ পিএম

প্রহসনের নির্বাচনের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়নি: মঈন খান

ফাইল ছবি

সরকার নির্বাচন কিভাবে করে, সেটা তো বিশ্ববাসী জানেন এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন, সাজানো গোছানো প্রহসনের নির্বাচনের জন্য তো বাংলাদেশ সৃষ্টি হয়নি।

আজ বৃহস্পতিবার কারান্তরীণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে শান্তিনগরের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এসময় সোহেলের বড় মেয়ে বাবাকে নিয়ে প্রতিক্রিয়া জানান। ন্যায় বিচার চান। বলেন, ঈদ আসছে কিন্তু আমাদের মনে কোনো ঈদ নেই।

মঈন খান বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা আসার পর সরকার একের পর এক আলোচনা করে গেল কিন্তু এখন রোহিঙ্গা বিষয়টি কোথায় দাঁড়িয়েছে। এর আগেও দেশের রোহিঙ্গা এসেছিল শান্তিপূর্ণ আলোচনা মাধ্যমে তাদেরকে দুইবার ফিরিয়ে দেয়া হয়েছে। একবার বেগম খালেদা জিয়ার সময়, আর একবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় রোহিঙ্গাদের শান্তিপূর্ণ মাধ্যমে ফিরিয়ে দেয়া হয়েছে মিয়ানমারে।

সরকার যেখানে হাত দিয়ে হয়েছে সেখানেই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, এরা দুইটি জায়গায় সফল হয়েছে। একটি হলো বিরোধী দলকে দমন করতে, আরেকটি এদেশের দরিদ্র মানুষের অর্থবিদেশে বাচার করতে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন