Logo
Logo
×

রাজনীতি

উপজেলা নির্বাচনে যাবে না বিএনপি: মঈন খান

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৭:৩১ পিএম

উপজেলা নির্বাচনে যাবে না বিএনপি: মঈন খান

ফাইল ছবি

বিএনপির কোনো নেতাকর্মী হতাশ নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে হটানো হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

বুধবার (৩ এপ্রিল) সকালে সদ্য কারামুক্ত সাবেক যুবদল সহ-সভাপতি এস এম জাহাঙ্গীরের পরিবারের খোঁজ-খবর নিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে তিনি বলেন, প্রহসনের নির্বাচনে আমরা যাব না। জনগণের ইচ্ছায় নির্বাচনে যাব। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভোটের অধিকার ফিরিয়ে দেবে কি-না। আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে। আর বিএনপি মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করে বলেও উল্লেখ করেন তিনি।

তার অভিযোগ, পৃথিবীতে অন্য কোনো দেশের বিরোধী দোলের নেতাকর্মীদের নামে এতো মামলা নেই; এতো নির্যাতন নিপীড়ন করা হয় না। বিরোধী দলের বিরুদ্ধে ১ লাখ মামলা দেয়া হয়েছে। এসব মামলায় ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীতে তো দেশ রয়েছে ২০০টি। অনেক অত্যাচারী সরকার আছে। কোনো সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর এত মামলা দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মঈন খান আরও বলেন, পাকিস্তান আমলে ২২ পরিবার শোষণ করতো। এখন করে ২২২ পরিবার। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের ত্রাহী ত্রাহী অবস্থা। সারা দিন রোজা রেখে মানুষ ইফতার করতে পারে না। সরকারকে এসব প্রশ্নের জবাব দিতে হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন