Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জামায়াতের

Icon

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৩:০৩ এএম

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জামায়াতের

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে পছন্দমতো চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (৩১ মার্চ) এক বিবৃতিতে দলটির আমির ডা. শফিকুর রহমান এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ জন্য আমরা গভীর উদ্বিগ্ন।

তিনি বলেন, উন্নতমানের চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে পাঠানো উচিত।

জামায়াত আমীর বলেন, বেগম খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে তার ইচ্ছানুযায়ী বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া উচিত। এ বিষয়টি মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করা দরকার। তার চিকিৎসার বিষয়টি নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। চিকিৎসার সুবিধা সাংবিধানিক অধিকার। কোনো রকম কালবিলম্ব না করে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন