Logo
Logo
×

রাজনীতি

বেনজীরের প্রত্যক্ষ নির্দেশে বহু বিরোধী নেতাকর্মী গুম হয়েছে: রিজভী

Icon

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৯:১০ পিএম

বেনজীরের প্রত্যক্ষ নির্দেশে বহু বিরোধী নেতাকর্মী গুম হয়েছে: রিজভী

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বহু গুম প্রত্যক্ষভাবে যার নির্দেশে হয়েছে তিনি হলেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয়পাত্র পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের দায়িত্বকালে তার কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এই ব্যক্তির তাণ্ডবে, এই ব্যক্তির আক্রমণে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের কত নেতাকর্মী যে রক্তাক্ত হয়েছে, কত নেতাকর্মী যে পঙ্গুত্ববরণ করেছে, সমাধিস্ত হয়েছে তাদেরকে কবর দেয়া হয়েছে। অপেক্ষাকৃত তরুণ নেতাকর্মী ছাত্রনেতা জনিকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। এই রকম বহু নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। এরকম বহু গুম প্রত্যক্ষভাবে যার নির্দেশে হয়েছে তিনি হলেন এই বেনজীর। যার এমন কর্মকাণ্ডে শেখ হাসিনা অনেক সন্তুষ্ট হয়েছিলেন, তিনি শেখ হাসিনার প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন। 

রবিবার (৩১ মার্চ) দুপুরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী সামাজিক সংস্থার (জাসাস) উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ওরা আওয়ামী লীগ যে সত্যিকার অর্থেই মানুষের টাকা লুটপাট করেছে, পদ্মা সেতু-ফ্লাইওভার-মেট্রোরেল এগুলোর নামে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা সমর্থনকারী তারা বিরোধীদলের ওপর তরবারি বসিয়ে শেখ হাসিনাকে প্রটেকশন দিয়েছে তাদের যে লুটপাটের স্বর্গরাজ্য সেটি কিন্তু বেরিয়ে পড়েছে। 

বিএনপির এই মুখপাত্র বলেন, বেনজীর সাহেব ছিলেন পুলিশের আইজি, ছিলেন ঢাকার পুলিশ কমিশনার। আপনাদের নিশ্চয়ই মনে আছে বিরোধী দলের আন্দোলন শুরু হলেই বলতেন পুলিশকে উদ্দেশ্য করে র্যাবকে উদ্দেশ্য করে আপনার বন্দুকে গুলি দেয়া হয়েছে কি পকেটে রাখার জন্য। অর্থাৎ প্রকাশ্যে পুলিশ সদস্যদেরকে র্যাবের সদস্যদেরকে বিএনপি নেতাকর্মীদেরকে, বিরোধী দলের নেতাকর্মীদেরকে, গণতন্ত্রকামী মানুষদেরকে হত্যার জন্য নির্দেশ দিতেন বেনজীর সাহেব।

এ সময় বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন