Logo
Logo
×

রাজনীতি

আমরা এখনো খাদ্য ও বস্ত্রের জন্য সংগ্রাম করছি: জিএম কাদের

Icon

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৭:১৮ পিএম

আমরা এখনো খাদ্য ও বস্ত্রের জন্য সংগ্রাম করছি: জিএম কাদের

ফাইল ছবি

জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, অনেক উন্নয়নের কথা বলা হলেও মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়নি। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এই পাঁচটি আমাদের সংবিধান স্বীকৃত মানুষের মৌলিক চাহিদা। দেশের অনেক উন্নয়নের কথা বিভিন্নভাবে বলা হচ্ছে, কিন্তু আমাদের মৌলিক চাহিদা এখনো পূরণ হয়নি। আমরা এখনো খাদ্য ও বস্ত্রের জন্য সংগ্রাম করছি। এখনও অনেক মানুষের বাসস্থান নাই, সকলের সুচিকিৎসার ব্যবস্থা নাই। শিক্ষার হার অর্পযাপ্ত। দেশে পর্যাপ্ত চিকিৎসার সুযোগের অভাবে শাহাদাত কবির চৌধুরীর মতো অনেকে অকালে মৃত্যুবরণ করছে। 

শনিবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মরহুম শাহাদাত কবির চৌধুরী স্মরণে এক আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়। জিএম কাদের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এই আলোচনা সভা ও দো’আ মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, আব্দুল হামিদ ভাসানী, মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম সরকার ও জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, অধ্যাপক ডা. শহিদুল ইসলাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সম্পাদকমণ্ডলীর সদস্য সুলতান মাহমুদ, মাসুদুর রহমান মাসুম, আহাদ ইউ চৌধুরী শাহিন, জহিরুল ইসলাম মিন্টু, এলাহান উদ্দিন, যুগ্ম সম্পাদকমণ্ডলীর সদস্য মো. হেলাল উদ্দিন, জাকির হোসেন মিলন, মো. আবু সাদেক সরদার বাদল, এম এ সোবহান, আজহারুল ইসলাম সরকার, সমরেশ মন্ডল মানিক, মোস্তফা কামাল, মো. দ্বীন ইসলাম শেখ, ইব্রাহিম আজাদ, কেন্দ্রীয় সদস্য এস এম সামসুল হুদা মিয়া, মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, আবু নাছের ওয়াহেদ বাদল, শেখ মো. সারোয়ার, আবুল কালাম আজাদ টুলু, মো. নজরুল ইসলাম, মশিউর রহমান, মিজানুর রহমান চৌধুরী মিজান, জাকির হোসেন, মো. আরিফুল ইসলাম রুবেল, শেখ মোহাম্মদ আবু ওয়াহাব, মো. পিয়ারুল হক হিমেল, সাবেক ছাত্র নেতা নাজমুল হাসান রেজা, জুবায়ের আহমেদ, জাতীয় ছাত্র সমাজের সহ সভাপতি আবুল হাসনাত ও সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।  

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন