Logo
Logo
×

রাজনীতি

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে

Icon

ইউএনবি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০১:১১ এএম

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপি ও জামায়াতের ৪৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে হাইকোর্ট থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আইনজীবী বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপির দলীয় আইনজীবী শাহাজাহান মুকুল জানান, নাশকতা মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন বিএনপির নেতাকর্মীরা।

রবিবার (৩১ মার্চ) আগাম জামিনের মেয়াদ শেষ হবে। বৃহস্পতিবার ১০৭ জন নেতাকর্মী চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন।

এদের মধ্যে ৭ জনকে জামিন ও ৪৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার। এ সময় আদালত থেকে ৫৩ জন নেতাকর্মী হাজিরা না দিয়ে চলে যান।

তিনি আরও জানান, তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, তারা প্রকৃত ন্যায়বিচার পাননি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন