Logo
Logo
×

রাজনীতি

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল 

Icon

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৯:৪২ পিএম

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল 

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ১১ মামলায় সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন পেয়েছেন। 

হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মুহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি সাহেদ নুরুদ্দিন এর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রকিবুল ইসলাম বকুলের আগাম জামিন মঞ্জুর করেন।

রকিবুল ইসলাম বকুলের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।

রকিবুল ইসলাম বকুল খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে খুলনা-৩ আসন থেকে ধানের শীষের প্রার্থী হন।

১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই ফজলুল হক হলে ছাত্রদল কর্মী হিসেবে ছাত্র রাজনীতি শুরু করেন রকিবুল ইসলাম বকুল। এর পর হল কমিটির সহসভাপতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক, ফজলুল হক হল শাখা ছাত্রদলের নির্বাচিত জিএস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দুইবারের সহসভাপতি হন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন