Logo
Logo
×

রাজনীতি

বৃহস্পতিবার রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার

Icon

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৩:২৫ এএম

বৃহস্পতিবার রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার

বাংলাদেশ ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে এই ইফতার মাহফিল হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গেল ১২ মার্চ পবিত্র রমজানের প্রথম ইফতার এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে করেন বিএনপি নেতারা।

এরপর ২৪ মার্চ রাজধানীর ওয়েস্টিন হোটেলে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে দলটি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন