ফাইল ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি আওয়াজ বা স্লোগান আজ সর্ব মহলে সমাদৃত সেটি হলো ভারতের পণ্য বর্জন। এ দেশের মানুষ এটি খুশি মতো তা করেননি, দীর্ঘ দিনের বঞ্চনা থেকে, অপমান লাঞ্ছনা থেকে, ক্ষোভ থেকে তারা এটি তারা করছেন। কোন ব্যক্তি বা গোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিতে পারেন, কিন্তু সব মহলে, সব জনগণের মাঝে এটি আজ গ্রহণযোগ্যতা পেয়েছে। সুতরাং, ভারতীয় পণ্য বর্জনে আমরা যে সংহতি জানিয়েছি তা বাংলাদেশের জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে।
রবিবার নয়াপল্টনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আজকে ভারতের নীতি-নির্ধারকরা বন্ধুতের কথা বলেন। কিন্তু তারা বাংলাদেশের অভিন্ন নদীর ন্যায্য হিস্যা দেবেন না। প্রতিদিন সীমান্তে মানুষ হত্যা করবে। একতরফা বাণিজ্য করবেন- তাতো হবে না। এই যে অন্যায়গুলো, এই যে অপকর্মগুলো- এটি বাংলাদেশের মানুষকে প্রতিবাদী করেছে। ভারত বাংলাদেশের সাথে ভারসাম্যমূলক বাণিজ্য করেত চায় না, তারা চায় বড়ভাইসূলভ আচরণ করতে।
রিজভী বলেন, তারা জনগণের সাথে বন্ধুত্ব করতে চায় না, একটি নির্দিষ্ট দলের সাথে বন্ধুত্ব করতে চায়। আপনারা দেখেছেন তারা কীভাবে একটি ফ্যাসিবাদী সরকারকে পৃষ্ঠপোষকতা করছে। বাংলাদেেশে স্বৈরশাসন কায়েম করতে সমর্থন দিচ্ছে। সে ২০১৪ সালে, ২০১৮ সালে কিংবা ২০২৪ সালের ৭ জানুয়ারি তারা একই ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশের ৯৭ ভাগ জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ ১৯৭২ সালে ভারতের একতরফা নীতির বিরুদ্ধে অবস্থান নেন, তিনি পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করেছেন। এদেশের বাম রাজনৈতিক দলগুলো ভারতের একতরফা নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ভারতেকে তারা আধিপত্যবাদি শক্তি হিসেবে চিহ্নিত করে তারা তাদের বিরুদ্ধে শ্লোগান দিয়েছে। সমালোচনা করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও ভারতের কাছ থেকে ন্যায্য হিস্যা পেতে নানাভাবে কাজ করেছেন। সুতরাং ভারতীয় পণ্য বর্জনে আমরা যে সংহতি জানিয়েছি, তা বাংলাদেশের জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে।
