Logo
Logo
×

রাজনীতি

উপজেলা নির্বাচনের জামানত গণবিরোধী: সিপিবি

Icon

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ১০:৪৩ পিএম

উপজেলা নির্বাচনের জামানত গণবিরোধী: সিপিবি

নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সেই তফসিলে উপজেলা চেয়ারম্যানের জামানত করা হয়েছে ১ লাখ টাকা ও ভাইস চেয়ারম্যানের জামানত করা হয়েছে ৭৫ হাজার টাকা। যা আগে ছিল ১০ হাজার ও ৫ হাজার টাকা। জামানতের এই বৃদ্ধিকে অস্বাভাবিক উল্লেখ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, এটি গণবিরোধী, যা কোনোক্রমেই মেনে নেয়া যায় না।

সিপিবি আরও বলেছে, জনপ্রিয় গরিব ও মধ্যবিত্তের পক্ষে এই জামানত দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব নয়। 

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এর তীব্র প্রতিবাদ জানান।

তারা বলেন, দেশ কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাকি ধনিক ও লুটেরাদের বাংলাদেশ। নির্বাচন কমিশন স্থানীয় সরকারসহ সব নির্বাচিত প্রতিষ্ঠান, দুর্নীতিবাজ ও ধনিকশ্রেণির হাতে তুলে দেয়ার উদ্যোগ নিয়েছে। যা এই সাংবিধানিক প্রতিষ্ঠানের চরিত্র, বৈশিষ্ট্য ও দেউলিয়াত্বকে প্রকাশ করছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তফসিলে ১ লাখ ও ৭৫ হাজার টাকা জামানতের ঘোষণা বাতিল ও যোগাতাসম্পন্ন সবাই যাতে ভোটে দাঁড়াতে ও ভোট দেওয়ার সমান সুযোগ পায় সেই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

বিবৃতিতে ভোটের প্রচার প্রপাগাণ্ডাসহ সব দায়-দায়িত্ব নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে পালন করতে আইন প্রণয়নেরও দাবি জানিয়েছেন তারা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন