Logo
Logo
×

রাজনীতি

২০ দিন পর বিকেলে দেশে ফিরছেন ফখরুল

২০ দিন পর বিকেলে দেশে ফিরছেন ফখরুল

Icon

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৪:৩৭ পিএম

২০ দিন পর বিকেলে দেশে ফিরছেন ফখরুল

২০ দিন পর বিকেলে দেশে ফিরছেন ফখরুল

চিকিৎসা শেষে ২০ দিন পর দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিকেলে স্ত্রীসহ তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা মেইলকে এই তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, শনিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ৫টা ৫০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

এর আগে গত ৩ মার্চ স্ত্রী রাহাত আরাসহ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। কারাগার থেকে মুক্তির পর মির্জা ফখরুল ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অধ্যাপক শামসুল আরেফীনকে দেখান এবং বাসায় থেকে তার তত্ত্বাবধায়নে চিকিৎসা নেন। পরে চিকিৎসকদের পরামর্শে তিনি সিঙ্গাপুরে যান। ৭৭ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন। সর্বশেষ ২০২৩ সালের ২৪ আগস্ট তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন