Logo
Logo
×

রাজনীতি

ক্ষমতায় গেলে ছাত্র-জনতাকে সামরিক প্রশিক্ষণ দেবে বিএনপি: মেজর হাফিজ

Icon

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ১১:৩৯ পিএম

ক্ষমতায় গেলে ছাত্র-জনতাকে সামরিক প্রশিক্ষণ দেবে বিএনপি: মেজর হাফিজ

ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক শক্তির চাপে সংঘাতে জড়িয়ে পড়তে পারে দেশ। এমন পরিস্থিতিতে ক্ষমতায় গেলে ছাত্র-জনতাকে সিটিজেন আর্মি হিসেবে গড়ে তুলতে সামরিক প্রশিক্ষণ দেবে বিএনপি।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির গঠিত উদযাপন কমিটির  বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ নেতা দাবি করেন, দেশের সাংস্কৃতিক আগ্রাসনের জন্য একটি রাজনৈতিক (আওয়ামী লীগ) দল দায়ী। ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করেছে। বিএনপি সারা দেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধের মূল ইতিহাস তুলে ধরতে কাজ করবে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এ সময় কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ২৫ মার্চ নয়াপল্টনে মুক্তিযোদ্ধা সমাবেশ করবে দলটি। ২৬ মার্চে ভোর ৬টায় নয়াপল্টনসহ বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ৭টায় গুলশান থেকে স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেবেন নেতাকর্মীরা। স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তারা যাবেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। পরদিন ২৭ মার্চ ঢাকায় আলোচনা সভা করবে দলটি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন