বিএনপি চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের জন্য ইফতার সামগ্রী পাঠালো জাগপা
প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ১১:১৪ পিএম
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জাগপা’র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান রমজান উপলক্ষে ইফতার সামগ্রী উপহার হিসেবে পাঠান।
জাগপা’র পক্ষে এসব ইফতার সামগ্রী গুলশান কার্যালয়ে নিয়ে আসেন যুব জাগপা’র সভাপতি ও মিডিয়া উইংয়ের নজরুল ইসলাম বাবলু।
বিএনপি চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষে উপহার সামগ্রীগুলো গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান মো. রিয়াজ উদ্দিন নসু।
