Logo
Logo
×

রাজনীতি

রাজনীতির কথকতা

ধনদৌলত ও সম্পদ কেউ কবর নিয়ে যেতে পারে না : শেখ হাসিনা

Icon

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৪:২১ এএম

ধনদৌলত ও সম্পদ কেউ কবর নিয়ে যেতে পারে না : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘ধনদৌলত ও সম্পদ কেউ কবরে নিয়ে যেতে পারে না। কাজেই এর জন্য মারামারি কাটাকাটি কেন? এগুলো তো ফেলে রেখেই চলে যেতে হয়। কাজেই এগুলো যতটা মানুষকে দিয়ে দেওয়া যায় এবং মানুষের কল্যাণ করা যায়, সেটুকুই সঙ্গে থাকে। এটাই সবাইকে মাথায় রাখতে হবে।’

রাজধানী ঢাকায় এক আলোচনা সভায় এসব কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্যের চৌম্বক অংশ নিয়ে আজকের রাজনীতির কথকতা।

‘আপনারা খেয়ে-দেয়ে মাইক একটা লাগিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবেন। আওয়ামী লীগের অপরাধটা কী, এ দেশ স্বাধীন করেছে, সেটা অপরাধ? আওয়ামী লীগের অপরাধটা কী? গরিব মানুষের পাশে দাঁড়ায়, দেশটা আজ উন্নত করেছে, সেটাই কি অপরাধ? তারা যে গণতন্ত্রের কথা বলে- আমরা কিন্তু গণতন্ত্র ফিরিয়ে এনেছি।’

‘তারা গণতন্ত্রের ভাষা বোঝে? গণতন্ত্রের অর্থ বোঝে? গণতন্ত্র বানান করতে পারে? সেটাই আমার প্রশ্ন। আপনারা জিজ্ঞেস করেন গণতন্ত্র বানান করতে পারি কিনা। সেটাও তারা বুঝবে না। তারা তোতা পাখির মতো বলে যাচ্ছে—গণতন্ত্রের জন্য লড়াই করে। এ দেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ, গণতন্ত্র দিয়েছে আওয়ামী লীগ।’

‘আমরা ইফতার পার্টি করবো না, এই খাবার সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেবো। সারা দেশে একমাত্র আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিলি করছেন।’

‘তারা (বিএনপি) ইফতার পার্টি করে করুক, কিন্তু আপনারা দেখাবেন যে মানুষের পাশে আছেন। আর এই কারণেই তো মানুষ আমাদের ভোট দেন। বাংলাদেশের মানুষ যে বারবার আমাদের ভোট দেন, সেটা তো এই কারণেই।’

‘আমরা সাধারণ মানুষকে ইফতার বিলি করি—আর তোমরা ইফতার খাও, তোমরা খেতে জানো, তোমরা হচ্ছো খাই খাই। আর আওয়ামী লীগ দেয় দেয়। এটাই হচ্ছে তফাৎ।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন