Logo
Logo
×

রাজনীতি

রওশনপন্থিদের চিঠি আমলে নেয়নি ইসি

রওশনপন্থিদের চিঠি আমলে নেয়নি ইসি

Icon

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৪:৫৩ এএম

রওশনপন্থিদের চিঠি আমলে নেয়নি ইসি

কাদের-চুন্নুকে অব্যাহতি: রওশনপন্থিদের চিঠি আমলে নেয়নি ইসি

হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ নিজ থেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছিলেন। সেই তথ্য আনুষ্ঠানিকভাবে জানাতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছিলেন জাপার রওশনপন্থিদের মহাসচিব কাজী মামুনুর রশীদ। কিন্তু ইসি তা আমলে নেয়নি। বরং বলে দিয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি দলের গঠনতন্ত্র অনুযায়ী না হওয়ায় ইসি থেকে নামঞ্জুর হয়েছে।

সম্প্রতি ইসির উপ-সচিব মো. মাহবুবুল আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে জাপায় আনুষ্ঠানিকভাবে ভাঙনের দিন অর্থাৎ শনিবার (৯ মার্চ) চিঠির বিষয়টি সামনে এসেছে।

এর আগে, ইসিতে দেওয়া জাতীয় পার্টির রওশনপন্থিদের মহাসচিব কাজী মামুনুর রশীদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের গুলশানের বাসায় দলটির সর্বস্তরের নেতাকর্মীদের জরুরি বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সভায় সবার দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে রওশন এরশাদ পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন এবং কাজী মামুনুর রশীদকে অন্তর্বর্তী (পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত) মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন