Logo
Logo
×

রাজনীতি

লড়াকু নারী রাজনীতিকদের সংগ্রামী অভিবাদন 

Icon

আহমেদ জোবায়ের

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ০৯:২৭ পিএম

লড়াকু নারী রাজনীতিকদের সংগ্রামী অভিবাদন 

৮ মার্চ, বিশ্ব নারী দিবসের র‌্যালিতেও মহিলা দলের কর্মসূচিতে বাধা দেয় পুলিশ

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারী আন্দোলনের ইতিহাসে এক গৌরবময় দিন। দিবসটি এবার পালিত হবে ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্যে।

১৯১০ সালে ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে নিয়মিত নারী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। যদিও ১৯১১ সালে প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় ১৯ মার্চ। ১৯১৪ সালে বেশ কয়েটি দেশ ৮ মার্চ নারী দিবস পালন করে। 

১৯৭৫ সালে দিনটিকে স্বীকৃতি দেয় জাতিসংঘ। এই সূত্রে নারী দিবস প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে। সেই থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হয় প্রতি বছর। তবে তা যেন কেবল কিছু নির্দিষ্ট কর্মসূচীর মাধ্যমে। এতে করে এ দেশে দিবসটি তার স্বকীয়তা হারাচ্ছে। বিশেষ করে, বিরোধী দলগুলোর নারী নেত্রীদের ওপর বিগত দেড় দশকে রাষ্ট্র কর্তৃক অধিকার হরণের যেসব ঘটনা ঘটেছে তা নারী দিবসের মূল চেতনার অন্তরায়। 

জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যমতে, গত দেড় দশক ধরে বাংলাদেশে অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের দমন-পীড়নে মাত্রাতিরিক্ত হওয়ায় মাঝে মধ্যেই এসব সংস্থার পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়।

ভুক্তভোগী রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধানত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতাকর্মীই বেশি। রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় গত দেড় দশক ধরে এ দলটির লাখ-লাখ নেতাকর্মীর ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।

তাদের অত্যাচার নির্যাতন থেকে বাদ যাননি দলটির নারী কর্মীরাও। দলীয় নানা কর্মসূচী পালনসহ বিভিন্ন সময় র‌্যাব-পুলিশ এবং আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দ্বারা বেদম মারপিটের শিকার হন তার। দেশের সর্বোচ্চ বিচারালয় থেকে শুরু করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও তাদের মারা হয়েছে নিষ্ঠুরভাবে। এক্ষেত্রে মানা হয়নি কোনো শিষ্টাচার কিংবা আইন-কানুনের ন্যূনতম বাধ্যবাধকতা।

এছাড়া কারাগারেও দলটির নারী নেত্রীদের ওপর চালানো হয়েছে ভয়াবহ নৃশংসতা। কারা বিধান উপেক্ষা করে এসব নারী নেতাকর্মীদের পুরুষ পুলিশ সদস্য দিয়ে নির্যাতন কিংবা পুরুষ বন্দীদের সঙ্গে একই সেলে রেখে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাতেও কার্পণ্য করেনি সরকারের আজ্ঞাবহ পুলিশ প্রশাসন।

এর মধ্যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়ার ওপর চালানো সরকারের নানামুখী নির্যাতন পৃথিবীর ইতিহাসে অধিকার হরণের অন্যতম দলিল হয়ে ইতিহাসে ঠাঁই করে নিয়েছে। 

এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়া ও সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান রাবেয়া চৌধুরী, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিছ জাহান শিরিন, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, উপজাতীয় বিষয়ক সম্পাদক ম্যা ম্যা চিংক; সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা মুন্নী, বেবী নাজনিন, ব্যারিস্টার রুমিন ফারহানা; সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, ফরিদা মনি শহিদুল্লাহ; সহ-প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক অপর্ণা রায়, সহ-মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ; সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি; সহ-নার্সেস ও স্বাস্থ্য সহকারী বিষয়ক সম্পাদক জাহানারা বেগম; সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশিফা আশরাফি পাপিয়া; সহ-তাঁতি বিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ; সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক শাম্মী আখতার; সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি, নির্বাহী কমিটির সদস্য রেজিনা ইসলাম, বিলকিস ইসলাম, সাঈদা রহমান জ্যোৎস্না, রওশন আরা ফরিদ, লাভলী রহমান, কাজী হেনা, খালেদা পান্না, সুলতানা মাহমুদ, শাহিদা আখতার রিতা, নূরজাহান ইয়াসমিন, লায়লা বেগম, রহিমা সিকদার, লিটা বশির, মেহেরুন্নেছা হক, রাজিয়া আলিম, শাহিনা খান, খালেদা ইয়াসমিন, ইয়াসমিন আরা হক, শাহানা আখতার সানু, সাইমুম বেগম, হাসিনা আহমেদ, খালেদা রব্বানী, সাহানা রহমান রানী, চমন আরা, নার্গিস আলী, জিবা খান, নাছিমা আক্তার কল্পনা, সাবেরা সুলতানা, ফিরোজা বুলবুল কলি, রিনা পারভিন, আয়েশা সিদ্দিকা মনি, নুর জাহান মাহমুদ, ফরিদা ইয়াসমিন, অ্যাডভোকেট সিমকি ইসলাম, এলিজা জামান, অ্যাডভোকেট আরিফা জেসমিন, অ্যাডভোকেট মুন্নি, রুখসানা খানম মীতু, রিজিয়া ইসলাম, নিপুণ রায়, রাবেয়া আলী, তাহমিনা খান আওরঙ্গ ও সাবেরা আলাউদ্দিন হেনাসহ অসংখ্য নারী নেত্রী অসংখ্য মামলা ও হামলার শিকার হয়েছেন। 

অব্যাহত আওয়ামী নির্যাতন ও পুলিশি হামলা-মামলার পরও বিএনপির এসব নারী নেতারা রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন। তাদের ভাষায়, আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের বিপরীতে দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতেই লড়াই করছেন তারা। তাদের এই সংগ্রামী জীবন দেশের কোটি কোটি অধিকার বঞ্চিত নারীর জন্য হবে প্রেরণাদাত্রী। নারী দিবসে এসব লড়াকু নারীদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও সংগ্রামী অভিবাদন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন