Logo
Logo
×

রাজনীতি

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ কারাগারে

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৯:৩২ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ কারাগারে

গুলশান থানার মামলায় দণ্ডিত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চাইলে নামঞ্জুর করেন আদালত।

তবে কারাগারে হাফিজ উদ্দিনকে ডিভিশন ও চিকিৎসার নির্দেশ দেন আদালত।

চিকিৎসার জন্য ভারতে থাকাবস্থায় ২৮ ডিসেম্বর আদালত হাফিজ উদ্দিনকে ২১ মাসের কারাদণ্ড দেন। গত রবিবার চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।

২০১১ সালের ৪ জুন মহাখালী ওয়্যারলেস গেটে গাড়ি ভাঙচুর, আগুন ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গুলশান থানায় মামলা হয়। এই মামলায় আসামি করা হয় হাফিজ উদ্দিনকে। তিন বছর পর মামলাটির চার্জশিট দেয় পুলিশ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন