Logo
Logo
×

রাজনীতি

স্ত্রীসহ সিঙ্গাপুর পৌঁছেছেন মির্জা ফখরুল

স্ত্রীসহ সিঙ্গাপুর পৌঁছেছেন মির্জা ফখরুল

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০২:১১ পিএম

স্ত্রীসহ সিঙ্গাপুর পৌঁছেছেন মির্জা ফখরুল

স্ত্রীসহ সিঙ্গাপুর পৌঁছেছেন মির্জা ফখরুল

স্বাস্থ্য পরীক্ষার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুরে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার তারা সিঙ্গাপুর পৌঁছেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে, সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও আছেন। 

ফখরুলের একান্ত সহকারী ইউনুস আলী জানিয়েছেন, হেলথ চেকআপ করাতে স্যার সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সিঙ্গাপুরে একটি ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। ইতোমধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

সর্বশেষ গত বছরের ৯ ফেব্রুয়ারি রাতে সস্ত্রীক সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। ১৭ ফেব্রুয়ারি তিনি দেশে ফেরেন।

গত বছরের ২৯ অক্টোবর ভোরে গ্রেফতার হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাড়ে তিন মাস কারাভোগের পর গত ১৫ ফেব্রুয়ারি মুক্তি পান মির্জা ফখরুল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন