Logo
Logo
×

রাজনীতি

বিএনপি নেতা আলালকে বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগ

Icon

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৫ পিএম

বিএনপি নেতা আলালকে বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগ
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ তার পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র আটকে রেখে বসিয়ে রেখেছে বলে জানিয়েছেন আলালের একান্ত সহকারী জাহাঙ্গীর হাওলাদার।
তিনি জানান, মোয়াজ্জেম হোসেন আলাল দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। এরআগে ভারতের চেন্নাইতে তার অপারেশন হয়েছিল। নিয়মিত চেকআপের জন্য অনেক আগেই তার চেন্নাই যাওয়ার কথা ছিলো। কিন্তু সাড়ে তিন মাসের বেশি সময় কারাগারে থাকায় তিনি যেতে পারেননি। এতে তার শরীর অনেক খারাপের দিকে গেছে। কারামুক্ত হওয়ার পর আজ বৃহস্পতিবার তার স্ত্রী সৈয়দা নাসিমা ফেরদৌসীসহ ভারতে যাওয়ার সময় তাকে বিমানবন্দরে বাধা দেওয়া হচ্ছে। 
তিনি আরো জানান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেনের বিদেশে যেতে কোনো বাধা নেই- উচ্চ আদালতের এমন নির্দেশনা থাকা স্বত্ত্বেও তাকে বারবার বাধা দেওয়া হচ্ছে। এর আগেও অপারেশনের জন্য যাওয়ার সময়ও তাকে বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়, মানসিকভাবে হয়রানি করা হয়।  
 
উল্লেখ্য যে, গত ২১ ফেব্রুয়ারি  কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান আলাল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন