Logo
Logo
×

রাজনীতি

কারামুক্ত হয়ে তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় মির্জা ফখরুলের

Icon

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৪ এএম

কারামুক্ত হয়ে তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় মির্জা ফখরুলের

কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় কেরানিগঞ্জ কারাগার থেকে তারা মুক্তি পান।

এর আগে বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের বিএনপির এ দুই নেতার জামিন মঞ্জুর করেন। এই মামলার জামিনের আগে আরও ১০টি মামলায় তাদের জামিন হয়।

২৯ অক্টোবর গোয়েন্দা পুলিশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং ২ নভেম্বর আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সাড়ে তিন মাস পর জামিনে মুক্তি পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যা ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে যান।

এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল।

এর আগে কারাগার থেকে মুক্ত হন বিএনপির প্রচার সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন