Logo
Logo
×

রাজনীতি

ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান গয়েশ্বরের

Icon

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৫ এএম




ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান গয়েশ্বরের
ধর্ষক ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, 'এটার (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারীকে ধর্ষণ) বিরুদ্ধে জনগণের প্রতিবাদে আমরা উৎসাহিত হয়েছি। একজন নারীর প্রতি এ ধরনের সহিংসতা মানে আমি বলি, বাংলাদেশ ধর্ষিত.. তাই আর প্রতিবাদ নয়, সময় এসেছে প্রতিরোধ গড়ে তোলার।’

গত শনিবার(৩ ফেব্রুয়ারি) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারীকে ছাত্রাবাসে আটকে ছাত্রলীগ কর্মীদের ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশ ও দেশের মানুষ আর নিরাপদ থাকবে না।

জাবি ক্যাম্পাসে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপিপন্থী প্লাটফর্ম নারী ও শিশু অধিকার ফোরাম।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, নারী নির্যাতনকারী ও ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন জরুরি।

নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশকে দুঃশাসনের হাত থেকে রক্ষা করতে শিক্ষার্থী ও যুবকদের জেগে ওঠার ও রাস্তায় নেমে আসারও আহ্বান জানান তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বর্তমান অবৈধ সরকারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হত্যা, গুম, নির্যাতন, ধর্ষণ, মানুষের অধিকার কেড়ে নেওয়া এবং অর্থনীতি ধ্বংস করা।

তিনি বলেন, বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত ধর্ষণ, নিপীড়ন, হত্যা ও গুম থেকে জাতিকে রক্ষা করা সম্ভব হবে না।

বিএনপির এই নেতা বলেন,‘এই সরকারের পতন নিশ্চিত করতে হবে। আমি আশা করি, আমাদের দলের শীর্ষ নেতারা শিগগিরই বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের কর্মসূচি দেবেন।’

ইউএনবি

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন