একদলীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে গণফোরমের কালোপতাকা মিছিল আটকে দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে আলরোজী কমপ্লেক্সের সামনে মিছিলটি আটকে দেয়। পুলিশের বাঁধা উপেক্ষা করে মিছিলটি পল্টন মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলের মাইক কেড়ে নেয়। পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে গণফোরামের অন্তত ৫জন আহত হয়েছে। তবে, কাউকে আটক করেনি পুলিশ।
মিছিল করতে না পেরে, বিজয়নগর আলরাজী কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশ করে দলটির নেতা-কর্মীরা। সমাবেশে গণফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ৭ জানুয়ারী একটা ডামি নির্বাচনের মধ্য দিয়ে ডামি সংসদ তৈরি করে নিজেরাই বৈঠক করছে। একজনেরই বামহাত-ডানহাত সবাই। এই সংসদে গণতন্ত্রের লেশমাত্র পাওয়া যাবে না।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দিয়ে মোদীর আর্শীবাদপুষ্ট এই সরকার। জনগণকে ক্ষমতাহীন করে তাঁদের চিরতরে অধিকার বঞ্চিত করার পায়তারা করছে শেখ হাসিনা।
আইন-শৃঙ্খলা বাহিনীর সনদস্যদের উদ্দেশ্যে সুব্রুত চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যাঁরা মুক্তিযুদ্ধের মধ্যে জনগণের ক্ষমতায়নে অঙ্গীকারবদ্ধ ছিল; গনতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলে মিলেমিশে কাজ করবো; কিন্তু সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভুল পথে পরিচালিত করেছে। জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে।
তিনি বলেন, আমাদের সাংবিধানিক অধিকার মিছিলে বাঁধা দিয়ে প- করেছে পুলিশ। বিএনপির মঈন খানকে মিছিল থেকে তুলে নিয়ে গেছে। দুঃশাসনের আওয়ামী সরকার ভেবেছে, গ্রেপ্তার, বাঁধা ও হামলা করে এদেশের মানুষের মুখ বন্ধ করা যাবে। ক্ষমতা চিরস্থায়ী হবে।
গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, সে আন্দোলনে শেখ হাসিনার পতন অনিবার্য করতে রাজপথে সব রাজনৈতিক দল সোচ্চার থাকবো উল্লেখ করে এডভোকেট সুব্রুত চৌধুরী বলেন, আমাদের আন্দোলন জেল-জুলুম, টিয়ারগ্যাস পুলিশি বাঁধা এমনকি গুলি করে দমানো যাবে না।
সমাবেশে আরো বক্তৃতা করেন দলটির নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রওশন ইয়াজদানী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা হাসান, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র সম্পাদক সানজিদ রহমান শুভ, বাংলাদেশ পিপলস পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার, ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, যুগ্ম মহাসচিব জসিম সরদার, মোহামুদ উল্লাহ মুধু প্রমূখ।
