মোদি ও শি জিন পিং এর এজেন্টরা দেশে চৌকিদার হয়ে বসে আছে
ঢাকা অফিস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১২:২২ এএম
কালোপতাকা মিছিলকে ঘিরে পীরজঙ্গী মাজারের সামনে পুলিশের অবস্থান। ছবি : রিকি মোর্সেদ
সাত জানুয়ারির একতরফা নির্বাচন বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো পতাকা নিয়ে মিছিল করে ঢাকায় বিক্ষোভ করেছে। মঙ্গলাবার বেলা ২টার পর পরই কালো পতাকা হাতে রাজধানী ঢাকার রাস্তায় নামে এসব দলের নেতা-কর্মীরা। প্রায় সবগুলো সমাবেশেই আইন-শৃঙ্খলা বাহিনী বাঁধা দিয়েছে। কোথাও কোথাও লাঠিচার্জ, আটক এবং ছত্রভঙ্গ করতে ধাওয়া পাল্টা ধাওয়া করেছে পুলিশ। এসব উপেক্ষা করেই দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনই বিক্ষোভ করেছে বিরোধী রাজনৈতিক পক্ষ। অবশ্য এসব সমাবেশ থেকে অন্তত শ’খানেক নেতা-কর্মীদেও আটকও করেছে পুলিশ। আবার আটকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রঢেসর ড. আব্দুল মঈন খানসহ কিছু নেতা-কর্মীকে ছেড়েও দিয়েছে।
সংসদ অধিবেশনের প্রথম দিনের বিরোধী পক্ষের এ ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনীর বেপরোয়াপনার তীব্র সমালোচনা করেছেন তারা।
রাজধানীর দয়াগঞ্জ ঢাকা মহানগর দক্ষিন বিএনপির চারটি ভেন্যুর মধ্যে একটি স্থান নির্ধারিত ছিল কালো পতাকা বিক্ষোভের জন্য। দুপুরের পর পরই বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা জড়ো হতে থাকে আশপাশের এলাকায়। কিন্তু সমাবেশ শুরু আগেই পুলিশ সমাবেশটি ছত্রভঙ্গ করতে গণপ্রেফতার শুরু হবে। একই সঙ্গে লাঠিচার্জও করে। আশপাশের সাধারণ মানুষ শুরুতে কিছুটা ভীত হয়ে পড়েন পরিস্থিতি দেখে। কিন্তু আসাদুজ্জামান নামের এক পথচারী বাংলা আউটলুকের সাথে আলাপে বলেন, মার খেলেও রাস্তায় থাকতে হবে। পুলিশ আর কত মারবে। সরকারের হাতে নির্যাতনের আর কোনো পথ বাকি নেই। এর পরেও বিএনপি মাঠে নামছে। এখন প্রতিরোধ গড়েতুলতে হবে। তাহলে সরকার জনগণের দাবি মানতে বাধ্য হবে বলে জানান আসাদ।
পাশেই টং চায়ের দোকানী আব্দুল মালেক দোকান বন্ধ করে পরিস্থিতি দেখছিলেন। রাগে ক্ষোভে ষাটোর্ধ মালেক বললেন, পুলিশের সাথে চোর পুলিশ না খেলে, বিএনপির উচিৎ আজকের মতো রাজপথে লড়াই চালিয়ে যাওয়া। আর মেনে নেয়া যায় না- এই সরকারের অপকর্ম।
পল্টন মোড়ের পুরাতন বইয়ের দোকানদার চুন্নু জানালেন, পুলিশ মারলেও বিএনপির আজকে ভয় না পেয়ে কালকে আবারো শক্ত কর্মসূচি নিয়ে মাঠে থাকা উচিত। ভয় ভেঙ্গে রাস্তায় থাকতে পারলে বিএনপি জিতবে। আওয়ামী লীগতো আর নেই, শেখ হাসিনা সরকারে আছে, ক্ষমতার লোভে উনি নিজেই আওয়ামী লীগ শেষ করে দিয়েছে। পুলিশ দিয়ে আর যা হোক রাজনীতি টেকানো যায় না। রাজনীতি একটা খেলা, এটা রাজনৈতিক ভাবেই খেলতে হয়। ক্ষমতা দিয়ে রাজনীতি হয় না। জনভিত্তি লাগে। শেখ হাসিনা সেটা হারিয়ে ফেলেছে।
বিএনপির মঙ্গলবারের কালোপতাকা বিক্ষোভে অংশ নেয়া গোবিন্দ চন্দ্র নামে ভাটরা থানার এক কর্মী জানালেন ভিন্ন কথা। তিনি বললেন, রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করার কিছু নেই। হাসিনা সরকার টিকে আছে চীন-ভারতের আশ্রয়ে। তার ভাষায়, আমাদের (বিএনপি) উচিৎ সরাসরি ভারত চীনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। দেশে আওয়ামী লীগ নেই। এখানে শি জিন পিং এবং নরেন্দ্র মোদির এজেন্টবা চৌকিদার হয়ে বসে আছে শেখ হাসিনা।
দলের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে গোবিন্দ বলেন, রাষ্ট্র হিসেবে ভারতের বিরোধীতা করা নয়, ভারতের গণতন্ত্র হত্যাকারী নরেন্দ্র মোদীর বিরোধীতা করতে হবে প্রকাশ্যে। এটা ভারতের সাধারণ জনগণও সমর্থন করে। ভারতে নরেন্দ্র মেদী গণতন্ত্র হত্যা করেছে, আর বাংলাদেশে শেখ হাসিনা। তারা চোরে চোরে মাসতুতো ভাই। সুতরাং সময় এসেছে প্রকৃত বাংলাদেশেী জাতীয়তারবাদের চর্চা, যেটা জিয়াউর রহমানের দর্শণ, সেটা চর্চা করে, বাস্তবায়নের জন্য জনগণকে সাথে নিয়ে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করা। যতক্ষন বিজয় না আসে, ততক্ষন লড়বো আমরা।
এ বিষয়ে রাষ্ট্র বিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী বলেন, এখনো রাজনৈতিক মাঠ বিরোধী রাজনৈতিক দরগুলোর দাবি আদায়ের জন্য প্রস্তুত আছে। কাল ক্ষেপন না করে, শক্ত আন্দোলন গড়ে তুলতে হবে। না হলে জনগণ কিন্তু বসে থাকবে না, ভিন্ন প্লাটফর্ম খুঁজে নেবেই।
