Logo
Logo
×

রাজনীতি

গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশের বাধা

Icon

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১১:৪১ পিএম

গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশের বাধা
'৭ জানুয়ারি একতরফা নির্বাচনের ডামি সংসদ' অধিবেশনের প্রতিবাদে সংসদ অভিমুখে গণ অধিকার পরিষদের কালো পতাকা মিছিল পুলিশ বাধা দিয়েছে। 
 
মঙ্গলবার বিকালে পুরানা পল্টন পানির টাঙ্কির সামনে মিছিল বের করলে এতে পুলিশী বাধারমুখে পরে। এসময় পুলিশ গণ অধিকার পরিষদের মিছিলে লাঠি চার্জ করে।  এসময় দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, কেন্দ্রীয় নেতা আবু হানিফ, যুব অধিকার পরিষদের মুনজুর মোর্শেদ মামুনসহ বেশ কয়েকজন আহন হন।
 
এসময় সংক্ষিপ্ত সমাবেশে  রাশেদ বলেন, আমাকে পুুলিশ হামলা করে রক্তাক্ত করেছে।  আমাদের হানিফ, মামুনসহ বেশ কয়েকজনকে পুলিশ লাঠি চার্জ করেছে।
 
তিনি বলেন, আমদেরকে পুলিশ গণতান্ত্রিক প্রতিবাদ করতে দেয়নি। জনগণকে আহ্বান জানাবো ঘরে বসে না থেকে রাজপতে নামুন গণউত্থানে সরকারের পতন হবে।
 
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কালো পতাকা নাকি শোকের মিছিল।  এটা শুধু শোকের প্রতীক নয়, জাতির জীবনে যে অন্ধকার নেমে এসেছে। এ অন্ধকার কালো পতাকার মধ্য দিয়ে দেখাচ্ছে। 
 
তিনি বলেন, আজকে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা প্রতিবাদ জানাই ধিক্কার জানাই।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন