রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিলে বিভিন্নস্থানে পুলিশী হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে আটক করা হয়েছে অন্তত অর্ধ শতাধিক নেতাকর্মী।
মঙ্গলবার পূর্বঘোষিত কালো পতাকা মিছিলে ঢাকা মহানগর উত্তরের মিরপুর ১২ বাসস্ট্যান্ড, শাহাজাদপুর সুবাস্ত টাওয়ার এবং উত্তরা ১২ নং সেক্টরে কালো পতাকা নিয়ে মিছিলে শরিক হলে শুরুতেই বাঁধা দেয় পুলিশ।
মিরপুরে সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের উপর হঠাৎ করেই আক্রমণ করে পুলিশ। সেখান থেকে ঢাকা মহানগর উত্তরের সদস্য (দপ্তর) জিয়াউর রহমানসহ অন্তত ৩০ জন নেতাকর্মীকে আটক করা হয়।
এছাড়াও উত্তরা ১২ নং সেক্টরের কবরস্থান সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ আটক করা ২২জন নেতাকর্মীকে। একই সময়ে বাড্ডা সুবাস্ত টাওয়ারের সামনে থেকে আটক করা হয় অন্তত ১৫ জন নেতাকর্মীকে।
এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণে পূর্বঘোষিত পতাকা মিছিলে বিভিন্নস্পটে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ঘিরে রেখেছে।
