জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুকে বহিষ্কারের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলন ডাকেন মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন যিনি অব্যাহতি দিয়েছেন তিনি দলের কেউ না। বহিরাগতদের কথা আমাদের কানে যায়নি। রওশন এরশাদকে সম্মান জানিয়ে অলংকার পদ দেয়া হয়েছে এর বেশী কিছু নয়।
দলীয় কাউন্সিল ও কার্যালয়ের বিষয়ে প্রশ্ন করলে চুন্নু বলেন, এখানে বহিরাগতরা মূর্খ্য তাই গঠনতন্ত্র না যেনে এমন করেছে।আর তাদের কাউন্সিল বা কার্যালয়ের বিষয়ে তাদের অধিকার নেই।
রবিবার দুপুরে বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রতিক্রিয়া জানান এক অংশের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
