Logo
Logo
×

রাজনীতি

আইসিজের রায়  কার্যকর করুন: সাইফুল হক  

Icon

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:৪৩ এএম

আইসিজের রায়  কার্যকর করুন: সাইফুল হক  

গাজায় ইসরায়েলে বোমা বর্ষণের ছবি

গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধে আইসিজির নির্দেশ অবিলম্বে কার্যকর করা ও গাজায় গণহত্যার দায়ে অভিযুক্ত ইসরায়েলীদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। কেন্দ্রীয় কমিটির সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক বিচার আদালত - আইসিজে'র নির্দেশ প্রদানকে স্বাগত জানিয়েছেন এবং অনতিবিলম্বে এই আদেশ বাস্তবায়নে পশ্চিমা বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন। আইসিজের আদেশে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের অন্যায় যুদ্ধ ও আগ্রাসন বন্ধের কথা সরাসরি না থাকলেও রায়ের বিভিন্ন ধারা কার্যকরি করতে হলে ইসরায়েলকে এই অন্যায় ও অপরাধমূলক আগ্রাসী যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে।

তিনি বলেন, আইসিজে এর  রায়ের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সাম্রাজ্যবাদীদের মদদে গাজায় ইসরায়েল যে পরিকল্পিত গণহত্যা চালিয়ে যাচ্ছে তা উল্লেখ করা হয়েছে। তিনি আইসিজের এই রায় বাস্তবায়ন করতে অনতিবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসী যুদ্ধ বন্ধ করার আহবান জানান। একইসাথে  ইসরায়েলী আগ্রাসনে বিপর্যস্ত জীবিত  গাজাবাসীদেরকে মানবিক দূর্যোগ থেকে রক্ষায় জরুরীভিত্তিতে পদক্ষেপ নিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান।
ঢাকার সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নেতা বহ্নিশিখা জামালী,আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন ও মোশতাক ও মাহমুদ হোসেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন