জাতীয় পার্টির আরো ২৯৭ নেতাকর্মীর পদত্যাগ
জাতীয় পার্টির আরো ২৯৭ নেতাকর্মীর পদত্যাগ
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ১১:০৬ পিএম
জাতীয় পার্টির আরো ২৯৭ নেতাকর্মীর পদত্যাগ
অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে জিএম কাদের ও মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির (জাপা) আরো ২৯৭ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। এ নিয়ে পদত্যাগকারী নেতাকর্মীর সংখ্যা দাঁড়াল ৯৬৮ জনে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে পদত্যাগ করেন জাপার এসব নেতাকর্মী। এর আগে, প্রথম দফায় ৬৭১ জন নেতাকর্মী জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন।
পদত্যাগকারী নেতাকর্মীরা বলেন, জিএম কাদের একজন স্বৈরাচার। তার অযোগ্য নেতৃত্বের কারণে জাতীয় পার্টি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। গণপদত্যাগে তাদের লজ্জা হওয়া উচিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, সাহিন আরা সুলতানা রিমা, সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী প্রমুখ।
