Logo
Logo
×

রাজনীতি

জাতীয় পার্টিতে গণপদত্যাগ 

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৬ পিএম

জাতীয় পার্টিতে গণপদত্যাগ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দলের স্বার্থ বিরোধী কর্মকা-ের অভিযোগ তুলে দল ছাড়লেন জাতীয় পার্টির অন্তত দেড় হাজার নেতা-কর্মী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণপদত্যাগ পত্রে সাক্ষর করেন তারা। এদের মধ্যে অধিকাংশই ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির নগর, থানা এবং ওয়ার্ড পর্যায়ের পদধারী নেতা।

এছাড়া, ঢাকা মহনগর দক্ষিনের নেতারাও এই প্রক্রিয়ার সাথে ঐক্যমত পোষন করেছেন বলে জানিয়েছেন পদচ্যুত প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। তিনি জানান, কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যেও একটি বড় অংশ পর্যায়ক্রমে পদত্যাগ করতে শুরু করেছেন। সব মিলিয়ে দলটির কেন্দ্রীয়, মহানগর এবং অধিকাংশ জেলা নেতারা জিএম কাদের এবং মজিবুল হক চুন্নুর কারণে দল ত্যাগ করছেন বলে জানান সুনীল শুভ রায়।

ঢাকা মহানগর জাতীয় পার্টির সদ্য অব্যহতি প্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু জানান, আমাদের এই প্রক্রিয়ার সাথে দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতা-কর্মীই এক মত। প্রয়োজনে আমরা নতুন ভাবে দলকে পূনর্গঠিত করবো। বা সময় মতো নতুন কোনো সিদ্ধান্তও আসতে পারে বলে জানান তিনি।

পদত্যাগপত্রে স্বাক্ষরকারী কয়েকজন নেতারা সাথে কথা বলে জানাগেছে, জাতীয় পার্টি থেকে বেরিয়ে গিয়ে তারা নতুন আরো একটি ‘ব্রাকেট’ বন্দী জাতীয় পার্টি গঠনের সম্ভাবনা আছে। এমনও হতে পারে রওশন এরশাদকে চেয়ারম্যান করে নতুন কমিটি ঘোষণাও করার সম্ভাবনার কথা জানালেন এই নেতারা।     
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি একক ভাবে নির্বাচনে অংশ নেয়ার যে সিদ্ধান্ত ছিল, সেই অবস্থান থেকে সরে গিয়ে ব্যক্তিগত ভাবে জিএম কাদের এবং চুন্নু আওয়ামী লীগের সাথে আপোষ করেছে। একই সঙ্গে, মাত্র ২৬টি আসনে ছাড় পাবার বিনিময়ে এই দু’জন মিলে জাতীয় পার্টিকে বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা মহানগরের সাবেক সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম পাঠান। 
লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচনের আগে সারাদেশের নেতা-কর্মীরা সরকারের অধীনে কোনো নির্বাচনে যেতে অনাগ্রহ দেখায়। সেই সিদ্ধান্ত উপক্ষো করেছেন নীতি কথা বলা জিএম কাদের ও চুন্নু। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির রাজনৈতিক মাঠে ‘হিরো’ হওয়ার সম্ভাবনা ছিলো। সরকারের সাথে আতাত করে দলকে ধ্বংস করেছেন জিএম কাদের। 

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন থেকেও জানানো হয় দলের চেয়ারম্যান জিএম কাদের, মজিবুল হক চুন্নু এবং এদের ঘনিষ্টদের কবল থেকে জাতীয় পার্টিকে রক্ষার আন্দোলনের অংশ হিসেবেই এই গণপদত্যাগের সিদ্ধান্ত। 
  

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন