Logo
Logo
×

রাজনীতি

ঐক্য ও ন্যায়ের কাছে বন্দুকের শক্তি টিকতে পারে না: ড. মঈন খান

Icon

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ০৯:৫৬ পিএম

ঐক্য ও ন্যায়ের কাছে বন্দুকের শক্তি টিকতে পারে না: ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, মানুষের ঐক্য ও ন্যায়ের শক্তির কাছে বন্দুকের শক্তি টিকতে পারে না। সুতরাং সরকারকে বলবো- গণতন্ত্রের পথে এসে অংশগ্রহণমূলক নির্বাচন দিন। না হলে পরিণতি ভালো হবে না। তিনি বলেন, গুলি, বন্দুক ও টিয়ারগ্যাস দিয়ে মানুষকে পরাভূত করা যাবে। কিন্তু জনগণের ভালোবাসা পাওয়া যাবে না। গত ৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু হয়নি। যা বিশ্বের সকল গণমাধ্যমে বলা হয়েছে। তবুও সরকার বুঝতে পারছেনা যে, তাসের ঘরের মতো তারা কখন ধ্বসে যাবে! 

সোমবার দুপুরে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে "নব্য বাকশালের মূলোৎপাটনে শহীদ জিয়ার রাষ্ট্রদর্শন" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, একটি দেশ যখন গণতন্ত্রহীনতায় নিপতিত হয় তখন কেউ বসে থাকতে পারে না। শিক্ষকসহ সকল পেশাজীবীদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমরা নব্য বাকশাল কথা বাকশাল-২ এর পদ্ধতির মূলোৎপাটন করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দর্শন সবাইকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে। এই বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে কিন্তু মুসলিম, হিন্দু, বৌদ্ধ, চাকমা, গারো সকল উপজাতি ঐক্যবদ্ধ ছিলো। আমরা বিভেদের রাজনীতিতে বিশ্বাস করি না।

মঈন খান বলেন, এখন তো কথা বলার সময় না। এথন আমাদের প্রতিবাদ করার সময়। আমরা গত ১৫ মাস ধরে লাগাতার কর্মসূচি পালন করে আসছি। সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। কোনো সহিংস রাজনীতিতে বিএনপি বিশ্বাসী নয়। অথচ বিএনপিকে মৌলবাদী দল হিসেবে বিদেশিদের বোঝানোর বৃথা চেষ্টা করছে সরকার। কিন্তু সেটা বিদেশিরা খায়না। সেজন্যই তো গণতান্ত্রিক বিশ্বের দলগুলো ভুয়া নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম বাংলাদেশের বর্তমান ব্যবস্থাকে উত্তর কোরিয়া মডেল আখ্যা দিচ্ছে। আর সরকার বলছে তারা নাকি বাংলাদেশকে বিশ্বে রোল মডেল বানিয়েছে!

মঈন খান আরও বলেন, ৭ জানুয়ারি ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণের শান্তিপূর্ণ কর্মসূচিতেও বাঁধা দিয়েছে। এখন এই সরকারের বিরুদ্ধে কালো পতাকা মিছিল কর্মসূচি দিয়েছি। কিন্তু হুমকি এসেছে যে কালো পতাকা মিছিল করলে নাকি গত ২৮ অক্টোবর যেভাবে আক্রমণ করেছে সেভাবে করবে। আমরা কোন দেশে বাস করছি? সরকারকে বলবো- গণতন্ত্রের পথে এসে অংশগ্রহণমূলক নির্বাচন দিন। না হলে পরিণতি ভালো হবে না।

সভাপতির বক্তব্যে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশের সংকটে একজন ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ৭১ সালে তার নেতৃত্বে দেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছেন। এরপর ৭ নভেম্বর আবারও দেশের সংকটে তিনি দেশের হাল ধরেন। বাংলাদেশের সকল মানুষের একটি মাত্র পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। অন্যদিকে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশকে পেছনে নিয়ে গেছে। তারা কেবল নিজেদের উন্নয়ন করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন