Logo
Logo
×

রাজনীতি

সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০৮:৪৮ পিএম

সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

ঢাকা, ১২ জানুয়ারি (ইউএনবি) - প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের সমৃদ্ধির পথে যাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মন্ত্রিসভার নতুন সহকর্মীদের সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে সই করার সময় তিনি লিখেন, ‘আর্থ-সামাজিক অগ্রগতির পথে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত 'সোনার বাংলা' গড়ে তোলার অঙ্গীকারও করেন।

তিনি আরও লিখেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেটের মাধ্যমে ৭ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়েছে।

তিনি বলেন, এই জয় জনগণ ও গণতন্ত্রেরও জয়।

উল্লেখ ৭ জানুয়ারি এক ভোটারবিহীন নির্বাচনে শেখ হাসিনা টানা চতুর্থবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এ নির্বাচন নিয়ে বিশ্ব গণমাধ্যমে নানা ধরনের নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন